স্পেনের জয়ে যেভাবে ‘মালামাল’ মিয়া খালিফা

ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ীর মুকুট উঠল স্পেনের মাথায়। এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ জয়। লামিন ইয়ামালরা কেবল বিশ্ব চ্যাম্পিয়ন হলেন যে সেটাই নয়, পেলেন ৫১ মিলিয়ন ডলার। রডরি অ্যান্ড কো যেমন কোটিপতি হলেন তাদের সফল ক্যাম্পেনের পর তেমনই ফুটবলাররা ছাড়াও কিছু তারকারাও কোটি কোটি টাকা লাভ করলেন। তালিকায় আছেন মিয়া খালিফাও। 

আর্জেন্টিনাকে স্পেন বিশ্বকাপের ফাইনালে হারাতেই প্রায় ১৬ কোটি বা ১.৬৫ মিলিয়ন ডলার আয় করলেন মিয়া। রবিবার তিনি সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি লামিন ইয়ামালের জার্সি পরা। মিয়া খলিফা মাঠে থেকে স্পেনকে সমর্থন করেছিলেন। ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, 'বিশ্বাস রেখেছে এবং বিজয়ী হয়েছে। আমি আমার দেশকে নিয়ে দারুণ গর্বিত। যদিও আমার শরীরে এক ফোঁটাও স্প্যানিশ রক্ত নেই।' 

এদিন মিয়া খালিফা যে ছবিগুলো পোস্ট করেছেন তার দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে তিনি স্পেনের জয়ের জন্য বেট করেছিলেন। ১ মিলিয়ন টাকা এই বেটিংয়ে লাগিয়েছিলেন। আর শেষ পর্যন্ত মেসিদের হারিয়ে স্পেন ট্রফি তুলতেই মিয়া পান প্রায় ১৬ কোটি টাকা। কেবল বেটিংয়ের ছবি নয়, এদিন মাঠের একাধিক ছবিও মিয়া পোস্ট করেছেন।