গায়ানায় ১৩৩ যাত্রী নিয়ে ফেরিডুবি

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় ফেরি ডুবির ঘটনা হয়েছে। এতে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ১৩৩ যাত্রী নিয়ে আটলান্টিক উপকূলে ওই ফেরি ডুবে যায় বলে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। এ ঘটনায় নারী-শিশুসহ অন্তত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ৬৬ জন এখনও নিখোঁজ রয়েছে।

 নিখোঁজদের সন্ধানে জোরদার তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। কর্তৃপক্ষের তথ্যমতে,শনিবার (১৮ জুলাই) রাতে ১১৬ যাত্রী ও ১৭ ক্রু নিয়ে দেশটির রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশে রওনা হয় ফেরিটি। পথে তীর থেকে প্রায় ৭ মাইল দূরে উত্তর আটলান্টিক উপকূলে উল্টে যায় যানটি। এরপর ফেরিটি থেকে জরুরি বিপদসংকেত পাওয়ার পর উদ্ধারকাজে তৎপর হয় জরুরি বাহিনী।

পুলিশ জানিয়েছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফেরির ক্যাপ্টেন এবং বেশ কয়েকজন ক্রুকে পুলিশ হেফাজতে নেওয়া  হয়েছে।