লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রীনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ-এর আওতাধীন ‘লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রীন’-এর লায়ন বর্ষ ২০২৬-২৭-এর পরিচালনা কমিটি গঠিত হয়েছে। ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান। একই সঙ্গে ক্লাব সেক্রেটারি হিসেবে লায়ন ইঞ্জি. মো. আশফাক হোসেন আকন্দ এবং ট্রেজারার হিসেবে লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্লাবের মাসিক সভায় বিদায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত এই 'পিএসটি' (প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার) ও পূর্ণাঙ্গ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন (ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন) লায়ন মো. নজরুল ইসলাম। নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল প্রশাসনের মাধ্যমে ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা হবে।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত পিএসটি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়—সদস্যদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং মানবসেবার মূল আদর্শকে ধারণ করে ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করতে তারা একযোগে কাজ করবেন।

নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এল.সি.আই.এফ. চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা প্রত্যাশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং মানবসেবা, সদস্য উন্নয়ন ও সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ক্লাবটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।