প্রকাশিত সংবাদে তথ্য বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ

‘জনপ্রশাসন সচিব মো. এহছানুল হককে ওএসডি করল সরকার’ শিরোনামে দেশ রূপান্তর অনলাইনে আজ একটি খবর প্রকাশিত হয়। সত্যতা যাচাই করে জানা গেছে, খবরটি সঠিক নয়।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবাদ আমাদের নজরে এসেছে। অসাবধানতার কারণে সৃষ্ট এ তথ্য বিভ্রাটের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।