সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন বিজয় জনকল্যাণ সোসাইটি।
সংগঠনের উদ্যোগে গত ১৮ জুলাই পশ্চিম গাটিয়াডেঙ্গা, এওচিয়া, ৯-নং ওয়ার্ড, সাতকানিয়া ও কাঁঠালিয়া ইউনিয়ন, বড়ইতলী, ৮-নং ওয়ার্ড, বাঁশখালি, চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় আড়াই-শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী এবং ওষুধ বিতরণ করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন বিজয় জনকল্যাণ সোসাইটির পরিচালক পরিষদের সম্মানিত সদস্য নুর উদ্দিন নাঈম, সম্মানিত সভাপতি আবদুল্লাহ আল-মাহমুদ, সহ-সভাপতি ইমরান হোসেন মামুন, সাধারণ সম্পাদক নুরুল আমিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাছান, কোষাধ্যক্ষ হাবিব উল্ল্যা, প্রচার সম্পাদক আফতাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক বাহাদুর, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইফতেখার আমিন, ফোরকান আহমদ পিপন (প্রতিষ্ঠাতা সদস্য), ওমর ফারুক পারভেজ, ওমর ফরহাদ, কফিল উদ্দিন ডিপ্টি (প্রতিষ্ঠাতা সদস্য), মো. ইলিয়াছ, সানজিদ নিহান, মো. শাহজালাল, মো. শহিদুল ইসলাম, আরাফাত শামীম, এমদাদ হোসেন ও সংগঠনের অন্য সকল সদস্য।
ত্রাণ বিতরণকালে বিজয় জনকল্যাণ সোসাইটির নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। মানবিক মূল্যবোধ থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এ সময় সংগঠনের সদস্যরা, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
সোসাইটির প্রতিষ্ঠাতা মাঈন উদ্দিন রানা বলেন, বিজয় জনকল্যাণ সোসাইটি ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবেলা এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে।
এসময় ত্রাণ-কার্যক্রম পরিচালনা করতে ফেনী যেসকল প্রবাসী, ব্যবসায়ী ও ছাত্রছাত্রী ভাইরা আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোন প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারি অবস্থার সৃষ্টি হয় তবে ফেনী জেলার সকল প্রবাসী ও ব্যবসায়ী ভাইদের পরামর্শ ও আর্থিকভাবে সার্বিক সহযোগিতা কামনা করেন।