প্রধানমন্ত্রীর নৈশভোজে যে সব আইটেম ছিলো

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের সম্মানে নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেন।

নৈশভোজে ঠিক কী কী পদ পরিবেশন করা হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে শরীক দলের এক নেতা দেশ রূপান্তরকে বলেন, মেনুতে ছিলো সাদা ভাত, সবজি, মুরগির মাংস, ডাল। এছাড়া দই দেওয়া হয়েছিলো খাবার টেবিলে। 

ফ্যাসিস্ট সরকার পতনে যুগপৎ আন্দোলনে শরিক হওয়া ৪১টি রাজনৈতিক দলের দেড় শতাধিক নেতাকে এই নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছিল। আয়োজনে প্রধানমন্ত্রী নিজে টেবিল ঘুরে ঘুরে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।