থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে আইজিপি  

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ আলী হোসেন ফকির থাইল্যান্ডের ব্যাংককে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনের শেষ দিন কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন। তিনি সম্মেলনে যোগদানের পাশাপাশি অন্য কর্মসূচিতেও অংশ নিয়েছেন।

রয়্যাল থাই পুলিশের সহায়তায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আয়োজনে দুই দিনব্যাপী (২০-২১ জুলাই) এ সম্মেলন আজ মঙ্গলবার (২১ জুলাই) শেষ হয়েছে।

সম্মেলনে এফবিআইয়ের ডিরেক্টর ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ দেশের পুলিশ প্রধানসহ ১০৯জন প্রতিনিধি অংশ নিয়েছেন।