ইব্রা হলে পারেদেসকে 'ঢুস' মারতেন, অথচ গাভি বলছেন...

বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষে স্পেন ও আর্জেন্টিনা ফুটবলারদের সংঘাত ও হাতাহাতির ঘটনা নিয়ে কথা বলেছেন স্প্যানিশ মিডফিল্ডার গাভি*। ম্যাচ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ফিফা কর্তৃক পারাদেসকে নিষিদ্ধ বা শাস্তির দাবির প্রসঙ্গে গাভি জানিয়েছেন, তিনি কোনো খেলোয়াড়ের শাস্তি চান না।

যা ঘটেছে তা ফুটবলেরই অংশ- গাভি

ম্যাচ শেষে পারাদেসের আক্রমণাত্মক আচরণ ও ধাক্কাধাক্কির শিকার হন গাভি ও এরিক গার্সিয়া। ফিফার সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ প্রসঙ্গে ফক্স স্পোর্টস বা সাংবাদিকদের প্রশ্নে গাভি বলেন, "আমার মনে হয় না তাঁদেরকে স্থগিত বা নিষিদ্ধ করা উচিত। আমি মানছি বাচ্চাদের জন্য এই দৃশ্যটা দেখতে ভালো দেখায় না। তবে এটি ফুটবলেরই একটি অংশ। ম্যাচের চলাকালীনই হয়তো তাঁকে লাল কার্ড দেওয়া যুক্তিযুক্ত হতো, ব্যস এটুকুই। দিনশেষে এটি ফুটবল এবং এটি এভাবেই হয়ে থাকে।"

ইব্রাহিমোভিচের তোপ

ফক্স স্পোর্টসের বিশেষজ্ঞ ধারাভাষ্যকার সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ অবশ্য পারাদেসের এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন। পারাদেসকে অমেধাবী ও পেশাদারিত্বহীন উল্লেখ করে জ্লাতান বলেন, "পারাদেসের ভাগ্য ভালো যে আমার মতো কোনো খেলোয়াড় তখন মাঠে ছিল না। আমি থাকলে ওকে সোজাসুজি মাথা দিয়ে গুঁতো মেরে মাঠ থেকে লাল কার্ড খেয়ে বের হয়ে যেতাম। এটি অত্যন্ত অপেশাদার আচরণ।"

একই সাথে স্প্যানিশ খেলোয়াড়দের প্রতিক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জ্লাতান, "আমি বুঝি না স্প্যানিশ ফুটবলাররা কী করছিল! তাঁদের সতীর্থকে এসে অন্য একজন খেলোয়াড় আঘাত করছে আর তারা কেবল দাঁড়িয়ে দেখছিল।"