পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বৃষ্টি বিঘ্নিত দিনে থানা রোডে এ কর্মসূচির উদ্বোধন করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, মহানগর জাসাসের আহ্বায়ক মো. শাহীন হক, জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক মিঠু, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. ইমন মিয়া, সদস্য দেওয়ান মাসুম এবং কোতোয়ালি থানা জাসাসের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই জাসাসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সবশেষে দেশের সকলকে একসঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্ত করেন অতিথিরা।