স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি এর অডিট কমিটির ১২৯তম সভা আজ বুধবার (২২ জুলাই) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে খন্দকার রুমী এহসানুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কমিটির সদস্য গুলজার আহমেদ, এস এ এমডি হোসেন এবং গোলাম হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির পর্যবেক্ষক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন— ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস, আইসিসি ডিভিশনের প্রধান মো. সায়েজুদ্দীন আহাম্মেদ, অডিট ডিভিশনের প্রধান মো. জাহিদুল হাসান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন এফসিএস।