নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদক মামলায় মোহাম্মদ মোরসালিন নামে এক যুবককে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোরসালিন (২০) বরিশালের বাকেরগঞ্জ রঘুনাথপুর এলাকার মাহবুবের ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, ২০২৫ সালের ২৮ মার্চ সোনারগাঁও থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালানো হয়। এসময়ে সোনাপুর এলাকার পরিত্যক্ত মাদরাসার একটি কক্ষ থেকে ৬ লাখ টাকার ফেনসিডিল ও ১ লাখ ৮০ হাজার টাকার গাজাঁসহ মোরসালিনকে আটক করা হয়। পরে এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা হলে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন।