কী বলেছিলেন মেসি?

মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিশ্বজয়ের উল্লাসের মধ্যে বিষণœ মনে মাঠে একা বসে ছিলেন লিওনেল মেসি। সেটি দেখে তার দিকে লামিন ইয়ামাল ধীর পায়ে এগিয়ে যেতেই উঠে দাঁড়ান মেসি। এরপর দুই তারকার সেই আইকনিক আলিঙ্গন মুহূর্তেই সবাইকে ফিরিয়ে নিয়ে যায় ১৯ বছর আগের সেই দিনে, যখন বার্সেলোনার এক ক্যালেন্ডারের জন্য শিশু ইয়ামালকে গোসল করাচ্ছিলেন তরুণ তারকা মেসি। ম্যাচ শেষে সেই ইয়ামালই বুকে টেনে সান্ত্বনা দেন তাকে। স্প্যানিশ সংবাদমাধ্যমকে ইয়ামাল জানান, সে সময় মেসি তাকে স্নেহের সুরে বলেছিলেন, ‘নিজের পথেই এগিয়ে যাও, কারণ ভবিষ্যৎ কেবল তোমাদেরই হাতে।’ তরুণ এই ফরোয়ার্ডের কাছে, বিশ্বজয়ের স্বর্ণপদকের চেয়ে মেসির এই কথাগুলোর ওজন কোনো অংশে কম নয়।