পিকেএসএফ’র সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করল মার্কেন্টাইল ব্যাংক

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সঙ্গে ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম’ (সিইএস)-এর আওতায় ক্রেডিট গ্যারান্টি সেবা গ্রহণের লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন এবং ব্যাংকের গুলশান শাখার প্রধান ও ইভিপি ফরিদ আহমেদ।

উক্ত চুক্তির শর্তানুযায়ী, পিকেএসএফ’র ক্রেডিট গ্যারান্টি সুবিধার বিপরীতে মার্কেন্টাইল ব্যাংক পিকেএসএফ-এর সিইএস তালিকাভুক্ত অংশীদার প্রতিষ্ঠানসমূহকে ঋণ সুবিধা প্রদান করবে।

সংশ্লিষ্টদের মতে, এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশজুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন উদ্যোগে অর্থায়নের গতি আরও জোরদার ও বেগবান করতে উভয় প্রতিষ্ঠানই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।