গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

গাজীপুরে নিজ শিশু কন্যাকে ধর্ষণের দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অর্থ অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন গাজীপুর মহানগর শিশু সহিংসতা দমন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক মোঃ আবুবকর সিদ্দিক এ রায় দেন।

আসামি মো. রিপন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সময় রাষ্ট্রপক্ষের সরকারি আইনজীবী (পিপি) মোছাম্মৎ সেলিনা বেগম এবং আসামি পক্ষের আনজীবী মো. সোহেল জামিন সরকারসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গাজীপুরে কাশিমপুরের মাধবপুর বরিশালের টেক এলাকায় ২০২৫ সালের ২৭ মার্চ নিজ কক্ষে রিপন নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণ করে। এ সময় তার স্ত্রী জোসনা পাশের রুমে তার শাশুড়ির সাথে ঘুমিয়ে ছিল।

পরে এই ঘটনায় রিপনের স্ত্রী জোসনা কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন। কাশিমপুর থানার এস আই রোকন মিয়া তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জসিট দাখিল করেন। পরে আদালত গত ১১ মে চার্জ গঠন করেন এবং সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। চার্জ গঠনের দুই মাসের মধ্যে বিজ্ঞ বিচারক এ মামলায় রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আনজীবী মো. সোহেল জামিন সরকার গণমাধ্যমকে জানান , রাষ্ট্রপক্ষ যে কয়জন সাক্ষীর সাক্ষা গ্রহণ করেছেন আমি তাদের যথেষ্ট জেরা করেছি। তাদের একজনের সাথে আরেক জনের কথায় অনেক অমিল রয়েছে। তারপরও বিজ্ঞ বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন। লিগ্যাল এ্যাড কতৃক নিযুক্ত বিবাদী পক্ষের আইনজীবী হিসেবে আমি এ রায়ে সংক্ষুব্ধ।