জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আখতার সিদ্দিককে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ সিদ্দিক উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. নঈম আখতার সিদ্দিক লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
তাছাড়া আরও বলা হয়, নিয়োগ আদেশটি ২৩ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।