পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেসবুকে একটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষরোপণ করুন

ফেসবুকে একটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপন করুন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 

তরুণ প্রজন্মকে উদ্যেশ্য করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষ রোপন করুন।

শুক্রবার (২৪জুলাই) সকাল সাড়ে ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ১০ দিনব্যাপী বৃক্ষমেলায় উদ্বোধন ও মেলার স্টল পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সবাইকে একটি করে বৃক্ষ রোপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী ও গাছের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে। একারণে নদীর ধারে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে। তাছাড়া গাছ আমাদের অক্সিজেন সরবরাহের মাধ্যমে জীবন রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আবু সাইম, দিনাজপুরের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সদস্য সচিব ফাহিম মাসউদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।