রাঙ্গুনিয়ায় গাছের ডাল ভেঙে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে নিশিত দেব (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু নিশিত দেব অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশে একটি গাছের নিচে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের একটি ভারী ডাল ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি।
 
নিহত নিশিত দেবের মৃত্যুর ঘটনটি পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন।
 
রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।