রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর হাজারীবাগ থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজারীবাগ থানার পৃথক স্থান থেকে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন মো. ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪),  মো. হুমায়ুন কবির (৩৪), মো. নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো. আবু আমজাদ শাকিল (২৫), মো. কামাল (৩০), মো. মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো. শাকিল (৩০) ও মো. হায়দার রহমান (৪০)।

গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)