সৌদি আরবের রিয়াদ থেকে মক্কায় হজে যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাবা ও ছেলে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন মা তানিয়া তাহমিনা রিনা, ছেলে তাসবিক ও মেয়ে জারা। আহতরা হলেন স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল। তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত নাজিমুদ্দিন মোল্লার মেয়ে। তানিয়া তাহমিনা রিনার স্বামী কিশোরগঞ্জের ভৈরব এলাকার বাসিন্দা।