উত্তরখানে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

রাজধানীর উত্তরখান থানাধীন আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাসুদ নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বোন আমেনা বেগম জানান, মাসুদ পেশায় অটোরিকশাচালক। বৃহস্পতিবার রাতে রিকশা চালিয়ে যাওয়ার সময় হঠাৎ রিকশা উল্টে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের মো. চান মিয়ার ছেলে। তিনি উত্তরখানের আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।