পাথরঘাটায় বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু 

বরগুনার পাথরঘাটায় একটি ভবনে নির্মাণ কাজ করতে গিয়ে শ্রমিক হাসান গাজী (৩৫) মারা গেছেন।  শনিবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিলে চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল ৮ টার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজারের রিপনের ভবনে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

হাসান গাজী কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একই গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণ শ্রমিক হাসান গাজী  প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে তালুক চরদুয়ানি বাজারের রিপনের ভবনে শ্রমিকের কাজ করতে যান। সেখানে গিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষণিক তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে। এ সময় তার অবস্থার অবনতি দেখে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে ডাক্তার তার মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে আক্রান্ত হওয়ার পরে এক ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এসেছে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম মোবাইল ফোনে জানান, ঘটনার কথা শোনার পরে থানা থেকে পুলিশ গেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।