রদ্রিকে কিনতে চুয়ামেনিকে ম্যানইউয়ে বিক্রি করতে রাজি মরিনহো

ম্যানচেস্টার সিটির বিশ্বকাপ বিজয়ী মিডফিল্ডার রদ্রিকে রিয়েল মাদ্রিদে নিয়ে আসার পথ সুগম করতে ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ  চুয়ামেনিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করতে রাজি হয়েছেন রিয়েল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহো। ইংলিশ দৈনিক দ্য সান- এই চাঞ্চল্যকর দলবদলের খবরটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী চুয়ামেনির বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬৮ মিলিয়ন পাউন্ড। এই অর্থ দিয়ে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রিকে সান্তিয়াগো বার্নাব্যুতে ওড়াতে চায় রিয়েল মাদ্রিদ।

ম্যানচেস্টার ইউনাইটেড ইতিমধ্যেই চুয়ামেনির বিষয়ে খোঁজখবর শুরু করেছে। ওল্ড ট্রাফোর্ডের বর্তমান ম্যানেজার মাইকেল ক্যারিক তাঁর মধ্যমাঠ আরও শক্তিশালী করতে একজন দক্ষ ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছেন।

নতুন সাইনিং আন্দ্রে সান্তোস এবং ইউরি টিলেমানসের পাশে চুয়ামেনিকে যুক্ত করে দল পুনর্গঠন করতে আগ্রহী ক্যারিক। ২৩ থেকে ২৬ বছর বয়সী অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের দলে ভেড়ানোর যে নীতি ইউনাইটেড নিয়েছে, তাতে চুয়ামেনি নিখুঁতভাবে মানিয়ে যান।

৩০ বছর বয়সী স্প্যানিশ তারকা রদ্রি বর্তমানে রিয়েল মাদ্রিদের প্রধান ট্রান্সফার টার্গেট। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পেছনে মূল ভূমিকা রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ মাত্র এক বছর বাকি রয়েছে। পিঠের অস্ত্রোপচারের কারণে নতুন ইংলিশ মৌসুমের শুরুর কিছু ম্যাচ তিনি মিস করতে পারেন।

২০২২ সালে বিশাল অঙ্কে রিয়ালে যোগ দেওয়া এই ফরাসি তারকাকে বিক্রি করে অর্থসংস্থান করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি, যাতে যেকোনো মূল্যে রদ্রিকে দলে ভেড়ানো সম্ভব হয়।