নতুন করে কার প্রেমে মজেছেন স্বস্তিকা!

ঠোঁটকাটা বলে পরিচিত টলিউ অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবার প্রেমে মেজেছেন বলে টালিগঞ্জে জোর চর্চা শুরু হয়েছে। খুব কম বয়সে বিয়ে এবং তারপরে স্বামীর থেকে আলাদার পর একমাত্র মেয়ে অন্বেষাকে নিয়েই সিঙ্গল মাদার হিসেবে রয়েছেন তিনি। তবে এসবের মাঝেই স্বস্তিকার একাধিক সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা কম হয় না। যদিও সম্পর্কের বিষয়ে ভীষণ খোলামেলা তিনি। 

নিজের প্রেম জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে কখনোই লুকোছাপা করেন না। কয়েকদিন ধরে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো দেখলেই ধারণা আসে আবারও হয়ত সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়া পেজে বেশ কিছু পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, স্বস্তিকাকে এক ব্যক্তির সঙ্গে মিরর সেলফিতে আবার কখনওবা স্বাভাবিক সেলফিতে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন । সেই ব্যক্তির সঙ্গে স্বস্তিকার যে বেশ ভাল সম্পর্ক- তা পোস্টের ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে। 

আসলে আজ (২৫ জুলাই) স্বস্তিকার সেই বিশেষ মানুষের জন্মদিন।  আর সেই ব্যক্তির জন্মদিনে আদুরে শুভেচ্ছা লিখলেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, তোমার জন্মদিনের জন্য ১২ ঘণ্টা সময় লাগল একটা যথাযথ ও অর্থহীন ক্যাপশন খুঁজতে। শুভ জন্মদিন সৌম্য। তুমি যেমন দয়ালু ও যত্নশীল একজন কুকুর-প্রেমী, তেমনই থেকো (এটা কিন্তু খুব জরুরি)—আর আজ কিন্তু একদমই মন খারাপ বা খিটখিটে মেজাজে থাকা চলবে না। স্বস্তিকা এও লেখেন, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আবার ফুলকিরও সবচেয়ে প্রিয় মানুষ। অনেক অনেক আদর আর ভালোবাসা তোমার জন্য। 

শেষে স্বস্তিকা লিখেছেন, আজ রাতে আমি আসছি বুক ভরা ভালোবাসা নিয়ে। স্বস্তিকার এই বিশেষ মানুষটির নাম সৌম্য বল। তবে তিনি কী করেন বা কোন পেশার সঙ্গে যুক্ত তা জানা যায়নি। স্বস্তিকার খুব কাছের একজন, সেটা পোস্ট থেকেই স্পষ্ট। এর আগে এই সৌম্য বলের সঙ্গে পাহাড়েও গিয়েছিলেন স্বস্তিকা। যদিও এই সৌম্যর সঙ্গে স্বস্তিকার কী সম্পর্ক তা জানা যায়নি।