শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ জুলাই মঞ্জিল প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন শোকর-এ মওলা মঞ্জিলের প্রধান উপদেষ্টা, লেখক ও গীতিকার মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

কর্মসূচির বক্তব্যে তিনি বলেন, আধুনিকায়নের অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে পরিবেশের ওপর নানা ধরনের বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে, যা মানবজীবন ও জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানবকল্যাণ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শোকর-এ মওলা মঞ্জিল মিলনায়তনে সংগঠনের নিয়মিত মাসিক আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীরা।