আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন

আগামী আগস্ট ও সেপ্টেম্বর, এই দুই মাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে ৩৮ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, আগস্টে ১২ দিন এবং সেপ্টেম্বরে ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর মধ্যে দুই মাসে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উপলক্ষে ছুটি থাকবে আরও ৬ দিন।

আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি থাকবে ৯ দিন। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি থাকায় মোট ১২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ মাসে ক্লাস চলবে ১৯ দিন।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন এবং শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন।

শিক্ষা সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত বার্ষিক ছুটির বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে।