ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে সোমবার (২৭ জুলাই) দুপুরের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা কথাও জানানো হয়েছে।
সোমবার সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এ সময় রাজধানী ও এর আশপাশের এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এর পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৮২ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২৬ জুলাই) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সূর্যোদয় হবে ভোর ৫টা ২৬ মিনিটে।