টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষনচেষ্টার অভিযোগ উঠেছে সাইদুল খান নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার (২৬ জুলাই) মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে ২৪ জুলাই সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইদুল খান (৩২) কলাপাড়া শহরের এতিমখানার বাসিন্দা

পুলিশ ও শিশুর পরিবার জানায়, অভিযুক্ত সাইদুল কয়েকদিন আগে কলোনি এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। ২৪ জুলাই সন্ধ্যায় তিনি ওই শিশুকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন। ওই শিশু টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চাইলে সে ধর্ষণচেষ্টার বিষয়টি খুলে বলে। স্থানীয়রা বিষয়টি মিমাংসার চেষ্টা করলেও তিনি রাজি না হয়ে স্বজনদের পরামর্শে থানায় মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেডিকেল প্রতিবেদনের জন্য ওই শিশুকে পটুয়াখালী পাঠানোর প্রক্রিয়া চলছে।