ছয় ফান্ডে এল আর গ্লোবালের নিয়োগ বাতিল

মিউচুয়াল ফান্ডের ইফনিট-হোল্ডারদের আর্থিক ক্ষতির অভিযোগে ছয়টি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) হিসেবে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কমিশনের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ডিভিশন থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড-১, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব থেকে এল আর গ্লোবালকে অব্যাহতি দেওয়া হয়েছে।