বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
মঙ্গলবার (২৮ জুলাই) সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে সেনাপ্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্ব ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।