সিংড়া 

ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন বিএনপি-ছাত্রদল নেতারা

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়কের একটি অংশ ভেঙে পানি প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দা, যানবাহন চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশে এবং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তার ভাঙা অংশে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করেন। এতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক হয় এবং ভোগান্তি অনেকাংশে কমে আসে।

এ সময় উপস্থিত ছিলেন— চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলন প্রমুখ।