সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলা, তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি ও তার ছেলে শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকিদাতা সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে আমরণ আনশন করছে তার পরিবার ও স্বজনেরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন চত্বরে এই অনশন কর্মসূচি চলছে।
এ বিষয়ে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার স্ত্রী শাপলা আহম্মেদ বলেন, গত রবিবার (২৬ জুলাই) রাতে ফোন দিয়ে তার ছেলে শাফিন আহম্মেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু। একই সঙ্গে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেয়। যা একজন মা, স্ত্রী ও নারী হিসেবে তার সম্মানহানি হয়েছে।
এ সব হুমকির প্রতিবাদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছানোয়ার হোসেন সানুর বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে এ অনশন চলছে।