নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আবু হানিফ নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টায় ফতুল্লার ইসদাইর মন্দিরের পাশে কামাল হাজীর ভাড়াটিয়া ষষ্ঠ তলা বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আবু হানিফ টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ইছাপুর গ্রামের বাসিন্দা। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, আবু হানিফ নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনন্সে কর্মরত ছিলেন। তিনি বাকপ্রতিবন্ধি স্ত্রী নিয়ে ইসদাইরে একটি বাসায় ভাড়া থাকেন।

অসুস্থতার  জন্য ৫ দিনের ছুটিতে ছিলেন তিনি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। মরদেহ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য নেয়া হয়েছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।