এ বছর আলোকচিত্রাচার্য এমএ বেগ পদক পেলেন বিশিষ্ট আলোকচিত্রী আবদুল মালেক বাবুল। গত ২৬ জুলাই এমএ বেগের ২৮তম প্রয়াণবার্ষিকীতে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও বেগার্ট ইনস্টিটিউট অব ফটোগ্রাফির উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় আবদুল মালেক বাবুলের হাতে এই পদক ২০২৬ তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে সৃজনশীল আলোকচিত্রচর্চা, আলোকচিত্র শিক্ষায় প্রসার ও সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি এই পদক পান। আবদুল মালেক বাবুল বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই) এর সাবেক অধ্যক্ষ। ১৯৯২ সালে ‘ফটোমন্টাজ’ বিষয়ক গবেষণায় তিনি ফেলোশিপ অর্জন করেন। এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার লাভ করেন।