নুসরাত হত্যা মামলা

ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদ- অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক দেশ রূপান্তরকে বলেন, রাষ্ট্রপক্ষে পেপারবুক (বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি) থেকে পড়ে শোনান সহকারী অ্যাটর্নি জেনারেল রুহানী সিদ্দিকী। আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার ধার্য করেছে আদালত। ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায়ে ১৬ আসামির সবাইকে মৃত্যুদ-ের রায় দেয় ফেনীর বিচারিক আদালত। রায়ের অনুলিপি ও মৃত্যুদ-প্রাপ্ত ১৬ জনের ডেথ রেফারেন্স ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টে আসে।