আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্কেট সেলস বিভাগ জোনাল ম্যানেজার (জেডএম) পদে ৭০ জন নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: জোনাল ম্যানেজার (জেডএম)
বিভাগ: মার্কেট সেলস
লোকবল নিয়োগ: ৭০ জন
যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট)।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬