নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল পাকিস্তানী সংগীতশিল্পী আসিম আজহার ও মডেল হানিয়া মির্জার প্রেমের রসায়ন। সম্প্রতি করাচিতে আয়োজিত আসিম আজহারের কনসার্টে দর্শকসারিতে দেখা গেছে হানিয়াকে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কনসার্ট চলাকালে তাকে আসিমের গান উপভোগ করতে, মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে এবং আশপাশের দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।
অনেকের প্রশ্ন, তবে কি পুরোনো সম্পর্ক আবারও নতুন করে জোড়া লাগছে? যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি হানিয়া বা আসিম। তারা কেউই সম্পর্কের গুঞ্জন স্বীকার কিংবা অস্বীকার করেননি।
অভিনেত্রী এটি অবশ্য প্রথমবার নয়। এর আগেও আসিম আজহারের একাধিক কনসার্টে দেখা গেছে হানিয়া আমিরকে। প্রতিবারই তাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।