জল্পনাই যেন সত্যি হচ্ছে। ঢাকাই সিনেমা ‘গুলশনের চামেলি’তে অভিনয় করছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। আর এর সঙ্গে যুক্ত হলো আরও একটি নতুন খবর। সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে কলকাতার ‘পাখি’কে।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত বাঁধনের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। সিনেমার প্রযোজনা সংস্থার এক সদস্য জানিয়েছেন, চুক্তিতে স্বাক্ষর হয়ে গেছে। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। বাংলাদেশ এবং কলকাতা মিলিয়ে ডিসেম্বরে হবে শুটিং। যদিও সবটাই রয়েছে প্রাথমিক স্তরে। এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি।
প্রসঙ্গত, বিয়ের পরে একের পর এক নতুন কাজে স্বাক্ষর করেছেন মধুমিতা। কিন্তু কোনো কাজই এখনও মুক্তি পায়নি। বিয়ের পরে সংসার এবং পেশাজীবন— দুই-ই সমানতালে সামলানোর চেষ্টা করছেন মধুমিতা।