চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় ২৫ একর জমিতে ২৫ হাজার বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আল্-ফোরকান।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে এই ঘোষণা দেন তিনি।
বৃক্ষরোপণ শেষে বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ আল-ফোরকান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫ একর জমিতে ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৫ শতাংশই পাহাড়,সমতল নেই বললেই চলে। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে কিছু বৃক্ষ নিধন করতে বাধ্য হই। তবে তার আগে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্লান্টেশন করি। ইতোমধ্যে আমরা ১১ একর জমিতে বৃক্ষরোপণ বাস্তবায়ন করেছি, আরও ১৪ একর জমিতে আমরা বৃক্ষরোপণ বাস্তবায়ন করব।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ফরেস্ট্রি বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোশাররফ হোসেন, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব চাকসুর সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান।