সেচ পাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক সেচ পাম্পের তারে জড়িয়ে আ. ছাত্তার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আ. ছাত্তার (৬৭) উপজেলা ঝালুরচর উত্তরপাড়া মৃত হাজী নুরুজামান ছেলে।

পরিবার জানায়, বুধবার বিকালে বাড়ির পাশের জমিতে পানি দিতে যান আ. ছাত্তার। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পের মোটরে অসবাধানতা বসত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।