মা হলেন কারিশমা

প্রথমবার মা হলেন বলিউড অভিনেত্রী কারিশমা তান্না। বুধবার (২৯ জুলাই) গুরু পূর্ণিমার বিশেষ দিনে তাদের ঘরে এসেছে পুত্রসন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ পোস্ট দিয়ে সন্তানের আগমনের খবর জানান করিশমা ও  তার স্বামী স্বামী বরুণ বাঙ্গেরা। পোস্টে তারা জানান, গুরু পূর্ণিমার দিনই তাদের ছেলে জন্ম নিয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘পবিত্র গুরু পূর্ণিমার দিনে জন্ম...আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬, আমাদের ছোট্ট সন্তান, পৃথিবীতে তোমাকে স্বাগতম।’ 

সন্তানের খবর প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার বন্যা শুরু হয়। ভক্তদের পাশাপাশি অনেক তারকাও নতুন বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন ওয়ামিকা গাব্বি, স্মৃতি ইরানি, সোনাল চৌহান ও অমৃতা খানভিলকর। 

চলতি বছরের এপ্রিলে করিশমা ও বরুণ জানিয়েছিলেন, তারা বাবা-মা হতে যাচ্ছেন। সে সময় মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানান তারা। ছবিতে করিশমা ও বরুণকে ‘মম’ ও ‘ড্যাড’ লেখা ক্যাপ পরতে দেখা যায়। একটি ছবিতে ছিল ছোট্ট উলের মোজা, অন্য একটি ছবিতে অভিনেত্রীকে বেবি বাম্পসহ দেখা যায়। 

উল্লেখ্য, কারিশমা তান্না ও বরুণ বাঙ্গেরা ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন।