গাজায় মুসল্লিদের ওপর ইসরায়েলি ড্রোন হামলা

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটির খাদিজা মসজিদের পাশে জড়ো হওয়া একদল মানুষের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর আহতদের গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র আহতের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে হামলার খবর পাওয়া গেলেও হতাহতের কোনো তথ্য জানা যায়নি। পরে চিকিৎসা সূত্রের বরাতে অন্তত দুজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।