যশোরের বেনাপোলে আলাল বাহিনীর বিরদ্ধে সংবাদ প্রকাশ করার অভিযোগে নজরুল ইসলাম নামে এক সাংবাদিকের হামলার শিকার হয়েছেন। হামলায় ইটের আঘাতে তার মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেরায় তাকে ঝিকরগাছা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঝিকরগাছা উপজেলার ডাংগী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও দৈনিক খবরের কাগজের বেনাপোল প্রতিনিধি।
হাসপাতালের ভর্তি আহত নজরুল ইসলাম বলেন,বেশ কিছুদিন ধরে তিনি তার পত্রিকায় সন্ত্রাসী আলাল বাহিনীর (দিনে কৃষক রাতে সন্ত্রাসী কার্যকলাপ) বিরুদ্ধে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছিলেন। সেই আক্রোস থেকেই শুক্রবার দুপুরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
তিনি বলেন, আলাল বিগত সরকারের আমলে এক হাজার লোক পাঠিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটকে রাখে। পরে সাংবাদিকরা প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এরপর এঘটনায় বিভিন্ন প্রেস ক্লাব, সাংবাদিক ফোরাম, বিএনপিসহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছিল।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হামলাকারীদের আটকের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।