পাঁচ কিংবদন্তিকে ঘিরে স্মরণীয় একদিন

বাংলা চলচ্চিত্রের পাঁচ কিংবদন্তি শিল্পী- শবনম, সুচন্দা, উজ্জল, আলমগীর ও ববিতা। একসঙ্গে আড্ডা দিলেন, স্মৃতিচারণা করলেন চ্যানেল আইতে। বললেন নানা অজানা কথা। কাটালেন এক দারুণ মুহূর্ত। বর্ষাকে উপভোগ করা, বৃষ্টিতে শুটিং করার স্মৃতি, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গান এরকম অনেক বিষয়ই উঠে এলো সেই আড্ডায়। অনেকের সঙ্গে অনেকের দেখা হলো অনেক বছর পর।  

স্মৃতির ডালির ঝাঁপি খুলে চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে তাদের নিয়ে এক অন্যরকম আড্ডা দিলেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান।  স্মৃতিময় একদিন শুধু চলচ্চিত্র নয়, চলচ্চিত্রের বাইরেও যে কথা কোনোদিন হয়নি বলা, সে কথাই বললেন তারা। ‘স্মৃতিময় একদিন’ অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আজ শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।