নতুন মিশনে দিশা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি নিজের আন্তর্জাতিক স্বপ্নের পথে হাঁটতে যাচ্ছেন। শিগগির ‘হোলিগার্ডস সাগা : দ্য পোর্টাল অব ফোর্স’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করতে যাচ্ছেন তিনি। তারকাখ্যাতি কিংবা আন্তর্জাতিক লাইমলাইটের চেয়ে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে ভিন্ন ধাঁচের চরিত্রে নিজেকে তুলে ধরার আকর্ষণই তাকে এই প্রজেক্টের দিকে টেনে এনেছে।

দিশা জানান, কাজটি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়ায় তার কাছে এসেছে। একাধিক অডিশনের পর শেষ পর্যন্ত এই আন্তর্জাতিক সিনেমার জন্য মনোনীত হন তিনি। বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তের অভিনয়শিল্পী ও অভিজ্ঞ কলাকুশলীদের সঙ্গে কাজের এই অনন্য অভিজ্ঞতা তাকে নিজের চেনা গ-ির বাইরে এসে নতুন কিছু শেখার সুযোগ করে দিচ্ছে।

বিশ্বমানের প্রজেক্টে যুক্ত হওয়া সত্ত্বেও দিশা বিশ্বাস করেন, সীমানা বদলালেও অভিনয়ের মূল ক্যানভাস কিংবা অন-সেটের প্রস্তুতি একই থাকে। বলিউডের একজন গ্ল্যামার আইকন হলেও দিশা কেবল সেই পরিচয়ে সীমাবদ্ধ থাকতে চান না। কেবল সৌন্দর্য নয়, বরং বৈচিত্র্যময় আবেগ ও নতুন চরিত্রের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করতে চান। হলিউডের পাশাপাশি সম্প্রতি নির্মিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতেও তাকে ভিন্নরূপে দেখা যাবে।