বেসিকতাস প্রতি মৌসুমে আনুমানিক ১০ মিলিয়ন ইউরো নেট বেতন এবং আরও ২ মিলিয়ন ইউরো বোনাসের একটি চুক্তি প্রস্তাব করেছিল সালাহকে। তবে সালাহের এজেন্টের অতিরিক্ত কমিশন চাহিদার কারণে বেসিকতাস আপাতত আলোচনা স্থগিত করেন।
সুযোগ বুঝে ট্রাবজোনস্পোর সালাহের এজেন্ট রামি আব্বাসের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করে ১৭ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব দেয়। এবং রিপোর্ট অনুযায়ী তারা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। চুক্তিটি হলে সালাহই হবেন তুর্কি সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার।
তুর্কি লিগের পাশাপাশি সৌদি প্রো লিগের আল-ইত্তিহাদ থেকেও ২৫ মিলিয়ন ডলারের লোভনীয় অফারের গুঞ্জন উঠেছিল, তবে মিশরীয় সূত্রগুলো সেই দাবিকে "ভিত্তিহীন" বলে আখ্যায়িত করেছে।