রাজশাহীতে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট)  রাজশাহীতে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার। রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ঊর্ধ্বতন নির্বাহী, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও সিরাজগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, শ্রেণীকৃত ঋণ আদায়, প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহসহ ২০২৬ সালের আর্থিক সূচকসমূহের প্রবৃদ্ধি, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স সংগ্রহে বিশেষ গুরুত্বারোপ করেন।