মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল

এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার ব্যাংকটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এ খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত।

তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি। ব্যবসায়িক কর্মকা-ের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন

দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।