এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ জনের জামিন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলার জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ রিংগনসহ ১১ আাসামিকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (২ আগস্ট) হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আব্দুল মান্নানের আদালতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ আসামি আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে শুনানি শেষ প্রত্যেকের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুবউদ্দিন জুয়েল জানান, এজাহারে আসামি বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলায় কোন ঘটনার তারিখ ও স্থান নেই।

হবিগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো.আব্দুল হাই জানান, আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য খণ্ডন করা মত কোন উপাদান মামলার এজাহারে নেই। উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিদের জামিন মঞ্জুর করেন।

২৮ জুলাই রাতে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে সারজিস আলমসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হন। এসময় নেতাদের বহনকারী মাইক্রোবাস ভাঙচুর করা হয়। এর পরদিন ২৯ জুলাই রাত সাড়ে ৮টায় জেলা যুব শক্তির আহ্বা য়ক তন্ময় তাহের বাদী হয়ে বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে একটি মামলা করা হয়। মামলায় জেলা ছাত্রদল সভাপতি রাজিব আহমদ  রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করা হয়।