দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব হিসেবে যোগদান করলেন মো. সাইদুর রহমান খান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।
গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়।
এর আগে তিনি গত ৫ জানুয়ারি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী এবং শিক্ষায় এম এ ডিগ্রী অর্জন করেন।
পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রীনউইচ ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তাঁর নিজ জেলা রাজশাহী। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। স্ত্রী গৃহিনী। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের বাবা।