নেত্রকোনার দুর্গাপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৩ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) সকালে উপজেলার ঝানজাইল বাজার থেকে মদসহ তাদের আটক করা হয়। তারা হলেন মাসুম মিয়া ও মাহমুদুল হসান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গোপন খবর পেয়ে দুর্গাপুর উপজেলার ঝানজাইল বাজারের দুর্গাপুর থেকে ঢাকাগামী মামনি বাস কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির ব্যাগ চেক করে ৬৩ বোতল ভারতীয় মদ জব্দ করে। এই সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১৮ জেলার ১০৫ সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে মাদক ঢুকছে
দেশের অন্তত ১৮টি জেলার ১০৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের চোরাচালান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ‘অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট বাংলাদেশ ২০২ ৫’ অনুযায়ী, প্রধানত তিনটি করিডোর দিয়ে ফেনসিডিল, ক্রিস্টাল মেথ ও গাঁজাসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করছে। সেগুলো হলো, ভারত সীমান্তের পশ্চিম ও উত্তরাঞ্চল এবং মিয়ানমার সীমান্তের দক্ষিণ-পূর্বাঞ্চল।